ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাজার হাজার লিটার তেল চুরির হোতা বিআইডব্লিউটিএ’র নজরুল কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল মরদেহ আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ ১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩ চুলে খুশকি সমস্যা, জেনে নিন সমাধানের ঘরোয়া উপায় ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার ৪০ বছর পর নকআউটে জয় পেল মেক্সিকো ব্রাজিলের সামনে ঘোর বিপদ

সেনেগালের একটি হাসপাতালে অগ্নিকান্ডে ১১ নবজাতকের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২২,  10:43 AM

news image

সেনেগালের একটি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে ১১টি নবজাতকের মৃত্যুর খবর জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল। বুধবার রাতে এক টুইটে তিনি জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে ওই অগ্নিকাণ্ড ঘটে। “এইমাত্র ভয়াবহ খবরটা পেলাম। তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যু হয়েছে।"

হাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য ওই টুইটে দেননি প্রেসিডেন্ট ম্যাকি সাল। তবে সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী, আবদুলায়ে দিউফ সার দেশটির বেসরকারি টিভি স্টেশন টিএফএমকে বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভায় অবস্থানরত সার বলেছেন, সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। তিভাউয়ানের মেয়র দেম্বা দিওপ সি বলেছেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ওই হাসপাতালে উদ্ধার কাজ চালিয়েছে। তবে তিনিও বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম