ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সেনাবাহিনীকে নির্বাচনের সময় মাঠে নামানোর কোনও দরকার নেই

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  2:10 PM

news image

নির্বাচনে সেনাবাহিনী কোনও কাজে আসে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রোববার (১২ জুন) আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নুরুল হুদা বলেন, নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয় এটা বিশ্বে বিরল। হাজার-হাজার লোক বন্দুক হাতে যুদ্ধাবস্থার মতো দাঁড়িয়ে থাকে। আমি আগেও বলেছি, এখনও বলেছি এসবের প্রয়োজন নাই। তিনি বলেন, আমার মনে হয় নির্বাচন পরিচালনায় সেনাবাহিনী কোনও কাজে আসে না। কারণ বিগত নির্বাচনে আমরা তাদের এক্টিভিটিস দেখেছি।

তাই সেনাবাহিনীকে নির্বাচনের সময় মাঠে নামানোর কোনও দরকার নেই। সাবেক সিইসি বলেন, আমার ছোট বেলায় দেখেছি একজন চৌকিদার বাঁশি মুখে আর হাতে লাঠি নিয়ে একটা কেন্দ্র নিয়ন্ত্রণ করতো। আর এখন আর্মি, বিজিবি, র‌্যাব, পুলিশ নামে। একটা কেন্দ্রে যে পরিমাণ সশস্ত্র সদস্য থাকে তা একটা থানার সমান। তিনি বলেন, এখন আছে ইভিএম, বাক্স ছিনতাই করা যায় না। তাছাড়া নির্বাচন শুরু হওয়ার আগে ইভিএম চালু করা যায় না। এর যথেষ্ট সুবিধা আছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায়- সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম