ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

সেতু ধসে নদীতে পড়ে ৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুলাই, ২০২৫,  9:46 PM

news image

বুধবার (৯ জুলাই) সকালেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো ভারতের গুজরাট। ভারি বৃষ্টির জেরে ভেঙে পড়ল আনন্দ ও বরোদা জেলার সংযোগকারী গম্ভীরা সেতু। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় ইতোমধ্যে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সেতু ভেঙে পড়ার সময় দুটি ট্রাক ও দুটি ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি মহীসাগর নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী বাহিনী। এখনো চলছে উদ্ধারকাজ। তবে গম্ভীরা ব্রিজ ধসে আনন্দ, বরোদা, ভারুচ ও অঙ্কালেশ্বরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা অবরুদ্ধ, যানবাহন পুরোপুরি থেমে গেছে। প্রশাসন এখন বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা চলছে।  এদিকে এ দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে– যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে একটি সেতু দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক প্রচারে নেমেছিল, প্রশাসনকে আক্রমণ করেছিল, সেখানে নিজেদের ‘নয়নের মণি’ গুজরাটে একের পর এক ব্রিজ দুর্ঘটনার দায় কার?  এর আগে মোরবি সেতু দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনার ক্ষত এখনো শুকায়নি। সংশ্লিষ্টরা বলছেন, গম্ভীরা সেতু বিপর্যয় ফের প্রমাণ করল যে বিজেপির তথাকথিত ‘ডাবল ইঞ্জিন সরকার’ কেবল বিজ্ঞাপনে সফল, কাজে নয়।  গুজরাটকে মডেল হিসেবে তুলে ধরা হলেও সেই রাজ্যের পরিকাঠামো এতটাই দুর্বল যে ভারি বৃষ্টি হলেই ভেঙে পড়ছে সেতু। সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম