ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সেই শিশুর জীবন যাপনের খরচ রাষ্ট্র বহন করবে, হাইকোর্টে রিট

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  12:49 PM

news image

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার পর অলৌকিকভাবে বেঁচে ফেরা শিশুর জীবন যাপনের খরচ রাষ্ট্র বহন করবে, এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। সোমবার (১৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোঃ জাকির হোসেনের বেঞ্চে এই আবেদন করা হয়। এর আগে অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর দেখা শোনা ও ভবিষ্যতে তার ক্ষতিপূরণের বিষয়ে রবিবার স্বপ্রণোদিত আদেশ দেয়ার আবেদন করলে রিট করার পরামর্শ দেয় হাইকোর্ট। শনিবার (১৬ জুলাই) ময়মনসিংহের ত্রিশাল ট্রাকচাপায় মারা যান এক অন্তঃসত্ত্বা নারী রত্না বেগম, তার স্বামী ও মেয়ে। তখন সড়কেই এই নবজাতক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। শুধু তাই নয়, অলৌকিকভাবে বেঁচেও গেছে নবজাতকটি। ওই নবজাতককে ময়মনসিংহ সদরের সিবিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্ট বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম