ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সেই মিরাকল শিশুকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  1:01 PM

news image

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশুটির পরিবারকে এক মাসের মধ্যে আপাতত ৫ লাখ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত ট্রাস্টি বোর্ড এই টাকা দিতে বলা হয়েছে। রোববার (৭ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে শিশুটির জীবন যাপনের খরচ রাষ্ট্র বহন করবে, এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন নিহত হন। এ সময় ওই নারীর পেটে থাকা বাচ্চা সড়কেই প্রসব হয়। অনেকটা অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি। বর্তমানে শিশুটি ঢাকার একটি শিশু নিবাসে আছে। এই ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর দেখা শোনা ও ভবিষ্যতে তার ক্ষতিপূরণের বিষয়ে স্বপ্রণোদিত আদেশ দেয়ার আবেদন করলে রিট করার পরামর্শ দেয় হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম