ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সেই ঘটনার পর যেভাবে চলছে সুনেরাহর জীবন

#

২২ জুন, ২০২৩,  11:56 AM

news image

শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। এর পর শুরু হয় আলোচনা-সমালোচনা। চলমান এ বিতর্ক নিয়ে একাধিকবার মুখও খুলেছেন এ অভিনেত্রী। বেশ কিছু দিন ধরেই তিনি বলছিলেন যেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করতে। বরং তার কাজকেই বেশি প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সবাইকে। সম্প্রতি গণমাধ্যমে আবারও কথা বলেছেন সুনেরাহ। সাংবাদিকদের সঙ্গে নিজের কাজ ও ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এখন আসলে কাজে মন দিয়েছি। তবে অনেক আগে থেকেই বাজে অভ্যাস ছিল, ভোরে ঘুমাতাম। এখন মাঝেমধ্যে রাত জাগা হয়। গত তিন মাসে খুব তাড়াতাড়ি বাসায় যাই। একটার মধ্যে চেষ্টা করি ঘুমানোর। পরিবারে বয়স্ক মা–বাবা আছেন, তাদের সময় দিতে হয়। শুটিং থাকলে গাড়ি ও গ্রিন রুমে ঘুমানো হয়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য নিয়ে তিনি বলেন, ফেসবুকে মন্তব্য দেখা বন্ধ করে দিয়েছি। তারা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে অ্যাটাক করে, গালাগাল করে। একটা মানুষকে কেন তারা বাজে মন্তব্য করবে। সমালোচনা করুক, ভালো না লাগলে ইগনোর কর। এ কারণে ফেসবুকে অনেকটা ইন–অ্যাকটিভ। ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালো লাগে। এখানে মানুষ বাজে মন্তব্য কম করে। প্রসঙ্গত, গত ৩০ মে মধ্যরাতে হঠাৎ রাজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহর সঙ্গে বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয় তার। এর পর থেকে এ ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে পার হতে হয় এ অভিনেত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম