ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

সূত্রাপুর থানা আ.লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৩,  2:10 PM

news image

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার সূত্রাপুর থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও দৈনিক মুক্তখবর পত্রিকার ফটো-সাংবাদিক এ.কে.এম মমিনুল ইসলাম আজম এবং তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, উত্তর মহানগর যুবলীগের সাবেক প্রচার সম্পাদক এ.কে.এম আমিনুল ইসলাম রিপন এর বড় ভাই এ.কে.এম জাহাঙ্গীর-উল-আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২.৪৫ মনিটে পুরান ঢাকার হেমেন্দ্র দাস রোডস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মরহুম এ.কে.এম জাহাঙ্গীর-উল-আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও শিংটোলা পঞ্চায়েত কল্যান সমিতির উপদেষ্টা ছিলেন। তিনি ৯০এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ছিলেন। তিনি সূত্রাপুর থানা নিবাসী এবং কুমিল্লা মুরাদনগর থানা (ঘোড়াশাল বড় বাড়ীর) কৃতি সন্তান ছিলেন। মঙ্গলবার তেজগাঁও নাখালপাড়া ছাপড়া মসজিদে বাদ আছর এবং পুরান ঢাকার শিংটোলা সেতারা বেগম জামে মসজিদে বাদ এশা মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মোঃ সাঈদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জি এস জাহাঙ্গীর সিকদার ঝোটন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু এবং ৪৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন স্বপন (হাজী স্বপন), সিটি কর্পোরেশনের কর্মকর্তা আবু নাসের কচি, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান হিমুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর পুরান ঢাকার শিংটোলা সেতারা বেগম জামে মসজিদে গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যেগে মরহুম এ.কে.এম জাহাঙ্গীর-উল-আলম এর কুলখানী অনুষ্ঠিত হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম