ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

সূচি প্রকাশ বিপিএলের, উদ্বোধনী ম্যাচে বরিশাল-রাজশাহীর লড়াই

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪,  10:57 AM

news image

নতুন বছর শুরুর দুই দিন আগে শুরু হবে এবারের বিপিএল। তিনটি ভিন্ন শহরে ৪০ দিন ধরে হবে টুর্নামেন্টের একাদশ আসর। বিপিএলের নতুন আসরের সূচি মঙ্গলবার (১২ নভেম্বর) ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিকভাবে ২৭ ডিসেম্বর টুর্নামেন্ট শুরুর ভাবনার কথা বলেছিলেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফারুক আহমেদ। পরে অবশ্য তিন দিন পিছিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। শেষ পর্যন্ত সেটিই হলো। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। ৪৬ ম্যাচের টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনাল ম্যাচও হবে দেশের হোম অব ক্রিকেটে। প্রতি দুই দিন পর রাখা হয়েছে একদিন করে বিরতি। গত কয়েক আসরের মতো এবারও মিরপুরের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিপিএলের সব ম্যাচ। বরাবরের মতোই প্রতিদিন হবে দুইটি করে ম্যাচ। দুপুর দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচ আর দ্বিতীয়টি হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে দিনের ম্যাচ শুরু হবে দুপুর ২টায় আর পরেরটি সন্ধ্যা ৭টায়। ঢাকায় প্রথম পর্বে হবে ৮টি ম্যাচ। এরপর ১২ ম্যাচের জন্য সিলেটে চলে যাবে বিপিএল। ওই মাঠে ৬ জানুয়ারি প্রথম ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। এরপর ১৬ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। সেখানেও হবে ১২টি ম্যাচ। প্রথম ম্যাচে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিট্যালস। সিলেট ও চট্টগ্রামে মাঝের ২৪ ম্যাচ শেষে আবার ঢাকায় ফিরবে বিপিএল। প্রথম রাউন্ডের বাকি ৮ ম্যাচের পর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে-অফ। প্লে-অফ পর্বের প্রথম দিন হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন পর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর ৭ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে নামবে বাকিদের পেছনে ফেলা দুই দল। প্লে-অফ পর্বের চার ম্যাচের জন্যই রাখা হয়েছে এক দিন করে রিজার্ভ ডে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম