ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও ৫ অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২,  12:06 PM

news image

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে দুর্নীতির আরও পাঁচটি অভিযোগের মুখোমুখি হতে হবে। ক্ষমতায় থাকার সময় একটি হেলিকপ্টার ভাড়া করাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে। নতুন করে ওঠা এসব অভিযোগের প্রতিটির জন্য সু চি ও মিন্টের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। খবর আল-জাজিরার। গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বন্দী হন সু চি।

এরপর তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও নিজের কাছে রাখা এবং করোনাভাইরাস-সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। সু চির সমর্থক ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতা দখলের বৈধতা দেওয়া ও সু চিকে রাজনীতিতে ফিরে আসা থেকে বিরত রাখার জন্য তার বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়েছে; যদিও মিয়ানমারের সামরিক জান্তা সরকার তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ অস্বীকার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম