ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

সু চির দলকে বিলুপ্ত ঘোষণা করল জান্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২৩,  10:32 AM

news image

মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও কারাবন্দী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার। গতকাল মঙ্গলবার সু চির দলকে বিলুপ্তির এই সিদ্ধান্ত নিয়েছে জান্তা-নিয়ন্ত্রিত দেশটির নির্বাচন কমিশন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ানমারের নতুন কঠোর সামরিক নির্বাচনী খসড়া আইনের আওতায় পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মঙ্গলবার ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত করা হয়েছে। সু চির এনএলডি সেগুলোর অন্যতম। অন্যদিকে এনএলডি আগেই বলেছে, জান্তা যে নির্বাচন করতে চাচ্ছে তা অবৈধ। তারা ওই অবৈধ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। এনএলডিসহ ৪০টি দলকে বিলুপ্ত ঘোষণার একদিন আগে গত সোমবার মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং গণতন্ত্রপন্থী বিরোধীদের দমনে ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের জান্তাবিরোধীদের সমর্থন ও জান্তার ওপর চাপ বৃদ্ধি করছে। জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি) যুক্তরাষ্ট্রে তার দপ্তর খুলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এনইউজির নিয়মিত যোগাযোগ ও বৈঠক হচ্ছে। মিয়ানমারের টেলিভিশন চ্যানেল এমআরটিভির মতে, ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে সেনা-সমর্থিত দলগুলোর বিরুদ্ধে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এনএলডির আগামীকাল (বুধবার) থেকে ‘স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল’ হয়ে যাবে। ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির মাধ্যমে এনএলডি ক্ষমতা আসে বলে সেনাবাহিনী দাবি করলেও কোনও প্রমাণ দেখাতে পারেনি। পরে এই অভিযোগে অভ্যুত্থানের মাধ্যমে সু চি নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম