ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৩,  10:51 AM

news image

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। ইতোমধ্যে নদ-নদী পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সোমবার (৮ মে) জেলায় সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জেলা আবহাওয়া অফিস জানান, আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও উপকূলে এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, ‘ঘূর্ণিঝড় মোখা’র বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। গরমের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম