ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সুস্থ থাকতে নিশ্বাসের কোন ব্যায়ামগুলো করতে পারেন

#

লাইফস্টাইল ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৩,  11:51 AM

news image

শ্বাস গ্রহণ ও ত্যাগের মাধ্যমে আমরা শরীরে অক্সিজেন নিচ্ছি আর দূষিত কার্বন ডাই-অক্সাইড বেড় করে দিচ্ছি। কাজেই সুস্থ থাকতে সাধারণ ব্যায়ামের পাশাপাশি শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামও জরুরি। হৃৎপিণ্ড এবং ফুসফুসের মতো অতি গুরুত্বপূর্ণ দুটি অঙ্গের সুস্থ কার্যকারিতা শ্বাসক্রিয়ার সঙ্গে যুক্ত। শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করলে শরীরে অক্সিজেনের মাত্রা যথাযথ থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ঘুম ভালো হয়। তাই নিয়মিত শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের অভ্যাস থাকাটা জরুরি। একটি নিরিবিলি স্থানে আরাম করে সোজা হয়ে বসুন। কাঁধ ও ঘাড়ের পেশি সোজা করে ধীরে ধীরে নাক দিয়ে দীর্ঘ শ্বাস নিন। এবার ধীরে ধীরে মৃদু গতিতে ঠোট দিয়ে শ্বাস ছাড়ুন। এক মিনিট টানা এ অনুশীলনটি করতে হবে। এ অনুশীলনের ফলে শ্বাসক্রিয়ায় যথেস্ট আরাম পাবেন। এবার সোজা হয়ে বসে তিন সেকেন্ড ধরে নাক দিয়ে যতটা সম্ভব গভীর শ্বাস নিন। সম্ভব হলে তিন সেকেন্ড শ্বাস ধরে রাখুন। তিন সেকেন্ড পর নাক কিংবা মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন। এক মিনিট টানা এ অনুশীলন করুন। এটি দিনে অন্তত দু’বার করতে পারেন।। এতে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম