ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

সুষ্ঠু ভোটের জন্য পুলিশের ওপর নির্ভর করতে চাই না: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫,  12:14 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুষ্ঠু ভোটের জন্য পুলিশের ওপর নির্ভর করতে চাই না, আমরা জনগণকে ভরসা করবো।উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দেবে, তারাই ভোটকেন্দ্র পাহারা দেবে যাতে কোনো অনিয়ম না হয়, কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। রোববার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে একথা বলেন তিনি। সিইসি বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) দেওয়া লজিস্টিক সাপোর্টের কারণে ভোটার হালনাগাদ কাজ সময়ের আগেই শুরু করা গেছে। সরকারের অর্থ সাশ্রয় করতে চাই আমরা। নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে নাসির উদ্দিন বলেন, রুলস অব দ্যা গেম না থাকায় নির্বাচনের কাজে আগাতে পারছে না ইসি। তিনি আরও বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না। তাই আইনের সংশোধন জরুরি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে সিইসি বলেন, সুপারিশ অনেক কিছু দেওয়া যায়। বাস্তবায়ন করা কঠিন। সীমানা নির্ধারণে ইসির হস্তক্ষেপ না রাখার সুপারিশকে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, এটা ইসির এখতিয়ার। এতে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম