ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তৈমূর

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২২,  12:36 PM

news image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমার নেতাকর্মীদের আর কাউকে গ্রেপ্তার করা হলে আমি পুলিশ সুপার কার্যালয়ের সমানে গিয়ে অবস্থান নেব। সেখান থেকেই আমি নির্বাচন পরিচালনা করব। দেশবাসী আমার সঙ্গে থাকবে। এসময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। মঙ্গলবার সকালে নগরের মিশনপাড়া এলাকায় প্রধান নির্বাচনী কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি থেকে সদ্য অব্যাহতি পাওয়া এ নেতা। তৈমূর বলেন,

সোমবার রাতে বন্দর থেকে আমার ১৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কমপক্ষে ৪০ জনের বাড়িতে অভিযান চালানো হয়েছে। সোমবার সন্ধ্যায় আমার প্রধান নির্বাচন সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। তার অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের ‘ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি’ হুঙ্কার দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে তৈমূর আলমের উকিল মেয়ে রেশমী অভিযোগ করে বলেন, তৈমূর আলমের হাতি প্রতীকে কাজ করায় সোমবার গভীর রাতে ২২নং ওয়ার্ড থেকে আমার স্বামী আশরাফুল ইসলামকে ধরে নিয়ে গেছে পুলিশ। অথচ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আমাকেও হুমকি দেওয়া হয়েছিল। তখন আমি বুঝিনি। এখন বুঝতে পারছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম