ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন পর্যবেক্ষক দলের ৫ পরামর্শ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৩,  11:24 AM

news image

অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার তাগিদ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। চলতি মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত ঢাকা সফর করেছে এ প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্রে ফিরে তারা মোট ৫টি মতামত তুলে ধরেন। মতামতের প্রথমেই সংলাপের আহবান করেছে তারা। একই সঙ্গে নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে অনুরোধ করা হয়। সেই সঙ্গে নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলা হয়েছে। প্রথমেই তারা বলেছে, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে। এছাড়া তাদের দেওয়া পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। অহিংসার প্রতিশ্রুতিবদ্ধ এবং রাজনৈতিক সহিংসতার অপরাধীদেরকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। সকল নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলা হয়েছে তাদের পর্যবেক্ষণে। সবশেষে, সব দলকে অর্থবহ এবং সমান রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে, যেন তা স্বাধীন নির্বাচন পরিচালনাকে শক্তিশালী করে। দেশের নাগরিকেরা যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে, সে বিষয়টি নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয় তাদের পক্ষ থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম