NL24 News
০৭ ফেব্রুয়ারি, ২০২৬, 11:52 AM
সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচন উপলক্ষে ভোলায় প্রেস ব্রিফিং করেন কোস্টগার্ডের মহাপরিচালক
ভোলা প্রতিনিধি: কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো: জিয়াউল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসব মূখর পরিবেশে নির্বাচন উপহার দিতে কোস্টগার্ড প্রস্তুত রয়েছে। আশা করা যাচ্ছে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসব মূখর নির্বাচন অনুষ্ঠিত করতে আমরা সক্ষম হবো। শুক্রবার বিকেলে ভোলা সদরের রাজাপুর ও কাচিয়া কন্টিনজেন্ট মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা ভোলা জেলাতে সব স্থলে আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে মানুষ বুঝতে পারছেন তাদের পাশে কোস্টগার্ড সদস্যরা রয়েছেন। এর ফলে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিশ্চিন্তে কেন্দ্রে যেতে পারবেন । যদি কোন দুস্কৃতিকারী থাকে তাদের আমরা চিহিৃত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। যাতে সুন্দর পরিবেশের ভোটকে কেউ নষ্ট করতে না পারে। এবারের নির্বাচনে আমরা বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছি। ড্রোন ব্যবহার করা হবে। এছাড়াও ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলের জন্য দ্রুতগামী বোট ও লঞ্চের ব্যবস্থার করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো: আরিফ হোসেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছারসহ প্রমূখ।