ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব: পরিবেশ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৪,  2:19 PM

news image

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমাদের সরকারের দায়িত্বের মধ্যে অন্যতম হচ্ছে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা।’ আজ রবিবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন সরকারের এই উপদেষ্টা। সকাল ৯টায় সচিবালয়ে আসেন সৈয়দা রিজওয়ানা হাসান। এদিন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে করেন তিনি। বৈঠকে রিজওয়ানা হাসান বলেন, ‘দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করে যে অভিজ্ঞতা হয়েছে, তা কাজে লাগাব। এটা পুরনো কাজের জায়গা, তাই এই কাজ আমার জন্য চ্যালেঞ্জ নয়।’ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের সমন্বয়করা কীভাবে সরকারের সঙ্গে থেকে কাজ করবেন তা এখনও ঠিক হয়নি। তবে তারা কাজ করবেন সেটা সিদ্ধান্ত হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম