ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সুলতানার মৃত্যুর বিষয়ে কেউ দোষী হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৩,  3:03 PM

news image

নওগাঁয় র‌্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় কারও গাফিলত ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন। এ ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খন্দকার আল মইন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাক্ষীদের সামনে যুগ্ম সচিব এনামুল হকের সঙ্গে প্রতারণার দায় স্বীকার করলে সুলতানা জেসমিন নামে ওই নারীকে আটক করেছিল র‌্যাব। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তারপরও যেহেতু অভিযোগ উঠেছে, এখানে র‍্যাব সদর দফতরের পক্ষ থেকে ইনকোয়ারি সেল রয়েছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে। কেউ দোষী সাব্যস্ত হলে অতীতের ন্যায় চাকরিচ্যুতিসহ কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ‘ওই নারী কী কারণে মারা গেছেন তা দায়িত্বরত চিকিৎসক বলেছেন। ডেথ সার্টিফিকেটে উঠে এসেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারমিশন লাগে। ভুক্তভোগী যুগ্ম সচিব এনামুল হক অনুমতি সাপেক্ষে পরবর্তী সময়ে থানায় বাদী হয়ে মামলা করেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম