ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সুমুদ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২৫,  11:08 AM

news image

মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। বুধবার দিবাগত রাতে বহরের কিছু নৌযানে ইসরায়েলি সেনারা জোরপূর্বক উঠে পড়ে এবং অভিযাত্রীদের আটক করে— এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইউরোপজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ।  রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির বিভিন্ন শহরে ইতোমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নেপলসসহ কয়েকটি বড় শহরে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। নেপলসের প্রধান রেলস্টেশন অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময়। এদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে বলে জানা গেছে। এগুলোতে বিশ্বের ৪০ দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মী, আইনজীবী, আইনপ্রণেতা ও সমাজকর্মী রয়েছেন। তাদের মধ্যে ছিলেন আটক সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম