ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  1:15 PM

news image

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোট শুরু হলেও বিএনপিপন্থী আইনজীবীদের বাধার মুখে তা বন্ধ রয়েছে।বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় শুরু হয় ভোটগ্রহণ। সকাল ৮টার আগে থেকেই ভোট দেওয়ার জন্য জড়ো হতে থাকেন আইনজীবীরা। এর মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা (সাদা প্যানেল) তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে যান। কয়েকজন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু বাধা দেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের আইনজীবীরা। এরপর থেকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষ থেকে ব্যালট পেপার ছেঁড়ার ঘটনার পর থেকে কঠোর নিরাপত্তা বলয়ে রয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। সুপ্রিম কোর্ট বারের আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগান ও ব্যালট পেপার ছেঁড়ার ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মুমিনুল ইসলাম ভূঁইয়া। এ সময় সঙ্গে ছিলেন এডিসি মিনহাজুল ইসলাম ও কর্মকর্তা (ওসি)। জানা গেছে, সকালে নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডিএমপি, এপিবিএন সদস্যসহ ৫ শতাধিক (৩০ প্লাটুন) পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম