ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যানার-পোস্টার নিষিদ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  2:03 PM

news image

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যানার-পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। কেউ বা কোনো প্রতিষ্ঠান ব্যানার-পোস্টার লাগাতে চাইলে অনুমতি লাগবে। অর্থাৎ অনুমতি ছাড়া কোনো ব্যানার-পোস্টার লাগানো যাবে না। এমনকি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনেও ব্যানার, পোস্টার লাগাতে অনুমতি লাগবে। সুপ্রিম কোর্টের ভাবগাম্ভীর‌্য ও পবিত্রতা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গতকাল মঙ্গলবার এ বিজ্ঞপ্তি জারি করেন।  এতে বলা হয়েছে, ‘এতদ্বারা নির্দেশনা জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভাবগাম্ভীর‌্য ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচিন নয়।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্বানুমতি ব্যতিত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে (আইনজীবী সমিতি ভবনসহ) সকল প্রকার পোস্টার ও বানার লাগানো সম্পূর্নরূপে নিষিদ্ধ করা হলো। তবে ইতোমধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যানার, পোস্টার লাগিয়ে থাকলে সেই ব্যানার-পোস্টার সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী তিন দিনের মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম