ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

সুপ্ত প্রতিভার বিকাশ, জোগাবে আত্মবিশ্বাস: ইউএনও শরীফ উল্যাহ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুলাই, ২০২২,  10:25 PM

news image

“সুপ্ত প্রতিভার বিকাশ, যোগাবে আত্মবিশ্বাস” এমন ধারণাকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রশ্নোত্তরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে লোহাগাড়ায় প্রথম এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। ৩ জুলাই সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির। অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাক, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম, উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ এয়াকুব, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস. কে সামশুল আলমসহ বিদ্যালয়ের অন্যান্য প্রধান শিক্ষকগণ, অভিভাবক-অভিভাবিকা ও সাংবাদিকবৃন্দ। ইউএনও শরীফ উল্যাহ বলেন, এবারের এসএসসি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আমি উপস্থিত শিক্ষার্থীদেরকে কয়েকটি প্রশ্ন করেছিলাম। তাৎক্ষণিকভাবে যারা সঠিক উত্তর দিতে পেরেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে বলে আমি কথা দিয়েছিলাম৷ সে কথার মান রেখে আজকে আটজন শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দিয়েছি। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির বলেন, এ ধরণের উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়। অতীতে এরকম আমরা দেখিনি। এতে শিক্ষার্থীদের মন অনেক বেশি পুলকিত হয়েছে। তারা পড়াশুনায় অনেক বেশি উৎসাহ পাবে। এতে করে এই উপজেলার সামগ্রিক শিক্ষার মান উন্নত হবে। তিনি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে এধরণের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম