ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সুপার ফোর: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৩,  10:41 AM

news image

এশিয়া কাপের প্রথম ম্যাচেই হোঁচট খায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাজেভাবে হেরে এতটাই পিছিয়ে পড়েছিল যে, সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ফিরেছেন টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের বিশাল জয়ে নিশ্চিত হয়ে গেছে সুপার ফোর। দুই দিন বিশ্রামে থাকার পর সাকিব আল হাসানের দল এবার সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামছে। বুধবার বিকেলে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। তবে মাঠে নামার আগের দিন মঙ্গলবার বড় দুঃসংবাদই পেয়েছে টাইগার শিবির। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেছে। তবে নতুন করে দলে যুক্ত হয়েছেন লিটন দাস। এর আগেই টাইগার এই ওপেনার পাকিস্তানে পৌঁছেছেন।

এবারের টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন টাইগার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আফগানদের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন তিনি। শরিফুলের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন গতিতারকা তাসকিন আহমেদ ও হাছান মাহমুদ। গত ম্যাচে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। ফলে এদিনও ইনিংসের গোড়াপত্তন করতে পারেন তিনি।

আগের ম্যাচে মিরাজের সঙ্গে ভালো সূচনা এনে দিয়েছিলেন নাইম শেখ। ফলে দলে টিকে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে ওয়ানডাউনে নামবেন লিটন। চার নম্বরে সাকিব আল হাসান। পাঁচে ও ছয়ে যথারীতি ব্যাট করবেন তাওহিদ হৃদয় এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দলের হয়ে স্পিন আক্রমণ সামলাবেন সাকিব। তাকে সঙ্গ দেবেন মিরাজ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম