ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সুন্দরবন লঞ্চ স্টাফদের সংঘর্ষ, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৩,  9:08 PM

news image

পটুয়াখালী লঞ্চঘাটে এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের মধ্যে মারামারির ঘটনায় লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। এ সময় লঞ্চের সুপারভাইজার মো. ইউনুছকে ট্রলারযোগে পালানোর সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঘাটে এ ঘটনা ঘটে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের কেরানি মশিউরকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, এমভি সুন্দরবন-১৪ লঞ্চের কেবিন বুকিং নিয়ে লঞ্চের সুপারভাইজার আব্দুর রাজ্জাকের সঙ্গে কেরানি মশিউর রহমানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কেরানি মশিউর উত্তেজিত হয়ে রাজ্জাককে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। কিভাবে ঘটনার সূত্রপাত এবং কিভাবে কী হলো, সেসব বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম