ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির ঢাকা–১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী স্কুলে ভর্তিতে থাকছে না লটারি ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি বাংলাদেশের রিভিউ নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ পাকিস্তানের আয়াতুল্লাহ আলি খামেনির ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরাইলের ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ: জামায়াত বাংলাদেশের কাছে হারের পর নির্বাচকদের এক হাত নিলেন শহীদ আফ্রিদি ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৬,  3:11 PM

news image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন ও বন্যপ্রাণী সুরক্ষার স্বার্থে এবার ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করবেন পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও বন কর্মকর্তারা। তারা কর্মস্থল ত্যাগ করবেন না বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। বন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বন রক্ষা করা শুধু এবারের দায়িত্ব নয়, এটি আমাদের সারাজীবনের অঙ্গীকার। আমরা সবসময় চাই সুন্দরবনের বন ও বন্যপ্রাণী নিরাপদ ও সুস্থ থাকুক। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন ও বন্যপ্রাণী রক্ষায় আমরা সবসময় সতর্ক এবং দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছি। বন বিভাগের কর্মকর্তারা জানান, ঈদের সময় প্রায়ই কিছু অসাধু চক্র সুন্দরবনে ঢুকে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করার চেষ্টা করে। পাশাপাশি কিছু জেলে বিষ প্রয়োগ করে মাছ ধরার মতো ক্ষতিকর কাজও করে থাকে। এসব অনিয়ম রোধে বনরক্ষীরা সতর্ক অবস্থানে থাকবেন। এছাড়াও মার্চ থেকে মে মাসের মধ্যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় আগুন লাগার ঝুঁকি থাকে। গত বছরের ২২ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেঁতুলতলা ও কলমতেজী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে বনাঞ্চলের অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। এসব বিষয় বিবেচনা করে বন বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, বনরক্ষী ও কর্মকর্তারা ঈদের ছুটিতে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, বন ও বন্যপ্রাণী রক্ষা এবং আগুন প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। তাই এবারও ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ছেড়ে যাবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম