ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন

সুন্দরবনে মাছ ধরার সময় ১৯ জেলেকে অপহরণ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২৬,  12:21 PM

news image

একদল সশস্ত্র বনদস্যু নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ১৯ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্যান্য জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সুন্দরবনের গহীন এলাকা থেকে লোকালয়ে ফিরে আসা অপহৃত জেলেদের সঙ্গে থাকা অপর সহযোগীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে মাছ ধরার সময় সশস্ত্র বনদস্যুরা নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে প্রতিটি নৌকা থেকে এসব জেলেদের জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়। জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে তারা ২০১৮ সালে ‘ডন বাহিনী’র পরিচয়ে আত্মসমর্পণ করা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান ও একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভেটে শফিকুলকে চিনতে পেরেছেন। জানা গেছে, মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে অপহরণ করা হয়। এ সময় দস্যুরা দুটি নৌকা ছেড়ে দিলেও একটি নৌকা নিয়ে যায়। এ ছাড়া মালঞ্চ নদীর মাইশারকোল খাল থেকে দুটি নৌকার দুজন, একই নদীর উলোবাড়ি খাল থেকে দুটি নৌকার দুজন, মামুন্দো নদীর রাজাখালী খাল থেকে তিনটি নৌকার তিনজন ও কলাগাছি এলাকা থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে অপহরণ করা হয়। পরে বাকিদেরকে জিম্মি করা হয় বলে জানান ভুক্তভোগীরা। ভুক্তভোগী জেলেরা বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উদ্ধার অভিযান এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, শুক্রবার রাতে আমরা বিষয়টি জানতে পেরেছি।  তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। জেলেদের জিম্মি করে নিয়ে যাওয়ার বিষয়টি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম