ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২২,  12:55 PM

news image

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে গহীন জঙ্গলে বাঘের আক্রমণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার মৌয়াল কাওছার গাইন (৩০) নিহত হয়েছেন। তিনি গাবুরার খলিসাবুনিয়া গ্রামের রাজ্জাক গাইনের ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার-এসও নুরুল আলম কাওছারের সঙ্গী মৌয়ালদের বরাতে গণমাধ্যমকে জানান, গত ৫ মে বনবিভাগের পাসপারমিট নিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে প্রবেশ করে।

কিন্তু দু’দিন আগে মধু সংগ্রহের নির্ধারিত টেরিটরি অতিক্রম করে মধু সংগ্রহ করতে গহীন জঙ্গলে প্রবেশ করে। শনিবার (২১ মে) নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করলে তাকে বাঘ আক্রমণ করে। কাওছারের সঙ্গী মৌয়ালরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। এখনও চলছে সেই মরদেহের অনুসন্ধান। এদিকে কাওছারের পরিবারে চলছে শোকের মাতম। কাওছারের দুটি সন্তান রয়েছে। তার স্ত্রী ও ছোট সন্তানেরা নিহতের খবরে বারবার মূর্ছা যাচ্ছে বলে জানায় গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম