ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

সুনামগঞ্জ ৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ডায়নার সংবাদ সম্মেলন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০২৩,  4:11 PM

news image

সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরীন দিনা ডায়না সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সানজিদা নাসরীন দিনা ডায়না বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে আমার পরিবার জড়িত। ৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের সময় সুনামগঞ্জে প্রথম আমার পিতা জসিম উদ্দিন দিলীপ লাল সবুুজের পতাকা হাতে নেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্ঠা কমিটির অন্যতম সদস্য হিসেবে মনোনীত। আমার ভাই আরমানুল সিদ্দিক মান্না ছাত্রলীগের রাজনীতি শেষ করে জেলা যুবলীগের রাজনীতিতে সক্রিয়। আমার পরিবার সর্বদাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন নারী সমাবেশে বক্তব্য রাখছি। আমি এবং আমার পরিবার আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করছি। তিনি আরো বলেন, শৈশব থেকেই আমি রাজনীতির সাথে জড়িত। বর্তমানে বাংলাদেশ যুব মহিলালীগের সুনামগঞ্জ জেলা শাখার দায়িত্ব পালন করছি। আমার প্রাণপ্রিয় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে মাঠে ময়দানে কাজ করছি। আমার সাথে রয়েছেন যুব মহিলা লীগের একদল ত্যাগী সহকর্মী। আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার সংগঠনের নেতৃবৃন্দরা আমাকে সুনামগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী দেখতে চান। তৃনমূল নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় আমি  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা দিলাম। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, সহ-সভাপতি সালেহা বেগম, লিপি আক্তার, আইরিন আক্তার, সাবিনা ইয়াসমিন প্রমুখ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম