ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী আজ থেকে যে ৭ ফিলিং স্টেশনে ফুয়েল পাসে মিলবে তেল হাম-রুবেলা প্রতিরোধে ডিএনসিসির জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু অনলাইন ক্লাস দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জ-১ আসনে নৌকার বিজয়ী রনজিত

#

০৮ জানুয়ারি, ২০২৪,  12:38 PM

news image

সেলিম আহম্মেদ: সুনামগঞ্জ-১ আসনে (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার (নৌকা প্রতীক) ৫৪ হাজার ৬শত ৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ৪ লক্ষ ৬২ হাজার ৬৯৫ ভোট রয়েছে, এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৩৪ হাজার ৯৮৯ ভোট ও ২ লক্ষ ২৭ হাজার ২০১ নারী ভোটসহ ৫টি হিজরা ভোট রয়েছে। ৪টি উপজেলার ২৩টি ইউনিয়নের ১৬৮টি ভোটকেন্দ্র রয়েছে। ভোট কক্ষ রয়েছে ১ হাজার ১১টি। এরমধ্যে স্থায়ী ৯৫৫ এবং অস্থায়ী ৫৬টি। নৌকা প্রতীক নিয়ে রনজিত ভোট পেয়েছেন ১ লক্ষ ৯৯৮ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলী প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৩৫২ ভোট। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৮ প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. সেলিম আহমদ (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব), তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আঁশ), গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ (মাছ), বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. হারিছ মিয়া (একতারা)। তবে গত ২ জানুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম