ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

#

০২ অক্টোবর, ২০২৩,  5:14 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি,সবার জন্য টেকসই নগর গড়ি”। সুনামগঞ্জ গণপুর্ত বিভাগ,গণপূর্ত অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের আয়োজনে সভায় সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, জেলা শিক্ষা প্রকৌশল নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান,গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ আশরাফুল আলম, উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো: ইকবাল শিকদার। সভায় উপস্থিত ছিলেন  অফিস সহকারী শাহ আলম, হিসাব সহকারী কর্মকর্তা লতা রানী সূত্র ধর প্রমুখ। সভায় বৈষম্য হ্রাসের মাধ্যমে সবার জন্য টেকসই নগর গড়ে তোলার বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম