ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

সুনামগঞ্জে বাঁধ ভেঙে পানি ঢুকছে হালির হাওরে

#

নিজস্ব প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২২,  10:53 AM

news image

নতুন করে ভেঙে গেছে সুনামগঞ্জের হালি হাওরের ফসলরক্ষা বাঁধের একটি। ডুবে গেছে বেহেলী, শ্রীপুর দক্ষিণ ও ফতেহপুর ইউনিয়নের ফসল। কয়েক হাজার হেক্টর ধান তলিয়ে যাওয়ার শঙ্কা কৃষকের। সোমবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে বৌলাই নদীর পানির চাপে বাঁধ ভেঙে গেছে। এলাকাবাসী শত চেষ্টা করেও বাঁধ টিকিয়ে রাখতে পারেননি।  কৃষকরা জানিয়েছেন, হালির হাওরের ৭১ কিলোমিটার ফসলরক্ষা বাঁধের মধ্যে ১০টির অধিক ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে।

এর মধ্যে একটি হিজলার বাঁধ। এই হাওরে ৫৮৫৬ হেক্টর জমিতে ধান রয়েছে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত রাতে বৌলাই নদীর পানির চাপ বাড়ায় বাঁধের প্রায় ৩০ ফুট এলাকা দিয়ে আহসানপুর হাওরে পানি ঢোকে। বাঁশের খুঁটি পুতে ও মাটি ভর্তি বস্তা ফেলে বাধ মেরামতের চেষ্টা চলছে। এছাড়াও অধিক ঝুঁকিতে রয়েছে আরও ১০টি বাঁধ। কৃষি বিভাগ বলছে, হাওরের ৮০ ভাগ জমির ধান কাটা হয়েছে। বাকি রয়ে গেছে ২০ ভাগ ফসল। সূত্র: চ্যনেল২৪ডটকম 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম