ঢাকা ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে যে পদক্ষেপ নিচ্ছেন ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান রাজধানীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রে তুষারধসে ছয় বান্ধবীসহ ৯ জনের করুণ মৃত্যু ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে বন্যায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২২,  12:06 PM

news image

সুনামগঞ্জে সপ্তাহ ধরে চলমান বন্যায় দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটও বাড়ছে । সময় বাড়ার সাথে সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা । জেলার সীমান্তবর্তী ৫টি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি বেড়েছে শান্তিগঞ্জ, দিরাই, শাল্লা ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলে। জগন্নাথপুর এলাকার চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ ও পাইলগাঁও এই ৩টি ইউনিয়নের গ্রামীণ সড়ক ডুবে গেছে। বন্যায় দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলার ৩ টি সেতু ভেসে গেছে। সারা জেলায় ১৯৫কি.মি. সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডি সূত্র জানায়, প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা শহরের সুনামগঞ্জ বক্ষব্যাধি হাসপাতাল, ছাতক উপজেলার কৈতক ২০শয্যাবিশিষ্ট হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় পানি ওঠায় রোগী ও চিকিৎসকগণ ভোগান্তির মধ্যে পড়েছেন।

জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৫০০ পুকুরের মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। ৭৭৭ হেক্টর জমির পাকা বোরো ধান, ৭৫ হেক্টর বাদাম, আউশ বীজতলা ৭৪ হেক্টর, সবজি ৬০ হেক্টর ও ২০ হেক্টর আউশ ধান ডুবে গেছে। এছাড়াও অন্তত আট হাজার হেক্টর জমির বোরো ধান কাটা বাকি থাকায় ক্ষতির মুখে পড়েছে কৃষক। গোখাদ্যের সংকট রয়েছে বন্যা কবলিত এলাকায়। সুনামগঞ্জ জেলা শহরের বিলপাড়, সরকারি কলেজের পূর্ব দিক, কালিপুর, ওয়েজখালি, হাজিপাড়া, তেঘরিয়া, নবীনগর, পূর্ব নতুনপাড়া, হাসননগর, ধোপাখালীসহ বন্যা কবলিত আবাসিক এলাকার পৌর নাগরিকরা চরম দুর্ভোগে পড়েছেন। এই এলাকাগুলোর সড়ক প্লাবিত হওয়ায় চলাচলও বিঘ্নিত হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৬ মি.মি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম