ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ এপ্রিল, ২০২২,  8:41 PM

news image

সুনামগঞ্জে দিরাই উপজেলার চান্দপুর গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  মারা যাওয়া শিশুরা হলেন, উপজেলা চান্দপুর গ্রামের রাজকুমার দাসের ছেলে রক্তিম দাস (৭), প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৮) ও দীপক দাসের মেয়ে বিন্দা দাস (৭)। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার প্রতিবেশী নিকটাত্মীয় তিন শিশুকে দুপুর থেকে খোঁজে পাচ্ছিল না।

এক পর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি সংলগ্ন বালি বিলের পাড়ে নিহত শিশুদের জুতা পাওয়া যায়। খোঁজাখুঁজি করে বালি বিলের উত্তর পশ্চিম কোনে পানিতে তলিয়ে থাকা অবস্থা থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন ঘটনাস্থলে যান। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, বিকেলে উপজেলার চান্দপুর গ্রামে তিন শিশুর লাশ বাড়ির পাশে বিল থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। লাশ উদ্ধারের পর বিস্তারিত তদন্ত করে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম