ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সুনামগঞ্জে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুন, ২০২২,  9:40 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের উমরপুর-রাজনগর গ্রামে বানের পানিতে নৌকাডুবে স্কুলশিক্ষার্থী ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার গোজাউরা হাওরে নৌকাডুবির এ ঘটনা ঘটে। পরে হাওরে উদ্ধার অভিযান চালিয়ে হাওর থেকে লাশ উদ্ধার করেন স্বজন ও এলাকাবাসী। নিহতরা হলো উমরপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তার ছোটভাই সৌরভ। তারা উমরপুর-রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান। স্থানীয় সমুজ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল তারা। তামান্না-সৌরভের চাচা প্রত্যক্ষদর্শী আমিনুল জানান, সকালে ভাতিজা-ভাতিজিকে নিয়ে নৌকাতে করে স্কুলের উদ্দেশে যাত্রা করেন। এক পর্যায়ে বাতাসের ঝাপটায় নৌকার মাঝির ছাতা হাওরের পানিতে পড়ে। মাঝি ছাতা উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দিলে সেসময় নৌকাটিও ডুবে যেতে থাকে। আমিনুল ও অন্য একজনকে নিয়ে নৌকার দুই গলুই কাঁধে তুলে নৌকাটি ভাসিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা করেন। কিন্তু এ পর্যায়ে তারা ক্লান্ত হয়ে পড়লে দুই ভাই- বোনসহ নৌকাটি ডুবে। পরে উদ্ধার অভিযান চালিয়ে সকাল ১০টায় সৌরভের লাশ হাওর থেকে উদ্ধার করেন স্বজরা। বেলা দেড়টার দিকে উদ্ধার করা হয় তামান্নার লাশ। নৌকাডুবিতে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে মুহ্যমান হয়ে পড়েছে নিহতের পিতা-মাতাসহ স্বজনরা। খবর পেয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম