ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মিসরকে সমতায় ফেরালেন জিকো রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২২,  12:29 PM

news image

সুনামগঞ্জ জেলায় পবিত্র রমজান উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম আজ ২০ মার্চ হতে শুরু হয়েছে। আজ সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চত্বরে ও নীলপুর বাজারে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যানসহ মনিটরিং টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্যমাসগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জ জেলায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর তত্ত্বাবধানে ১,১৪,৯১০টি পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। সারা দেশের ন্যায় আজ ২০ মার্চ ২০২২ তারিখ থেকে সুনামগঞ্জ জেলার ১,১৪,৯১০টি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে। ৩০ মার্চ ২০২২ পর্যন্ত ডিলারদের মাধ্যমে পর্যায়ক্রমে তালিকাভুক্ত উপকারভোগীদের নিকট ১ম ধাপের পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। একটি পরিবার রমজান শুরুর পূর্বে ১ বার ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ও ২লিটার সয়াবিন তেল এবং রমজানের মাঝামাঝি ১ বার ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা ও ২লিটার সয়াবিন তেল ভর্তুকি মূলে পণ্য ক্রয় করতে পারবেন। ২০-৩০ মার্চ ২০২২ পর্যন্ত ১ম ধাপে এ জেলার ২৬টি স্থানে টিসিবি’র ডিলারগণ পণ্য বিক্রয় করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম