ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জে অবাধ নির্বাচনের লক্ষ্যে পুলিশের ভোটকেন্দ্র পরিদর্শন

#

০৩ জানুয়ারি, ২০২৬,  4:38 PM

news image

সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সুনামগঞ্জে ব্যাপক তৎপরতা শুরু করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও অবকাঠামো পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ​পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। কেউ বিশৃঙ্খলা বা অনিয়মের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ​এ সময় সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ (পিপিএম),ওসি তদন্ত আরিফ উল্লাহ, এস আই অভিজিৎ,এস আই মো. জহিরুল সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম