ঢাকা ০৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট স্থগিত

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মে, ২০২৩,  11:56 AM

news image

প্রশাসনের আশ্বাসে সুনামগঞ্জে আগামী ৪ মে থেকে শ্রমিকদের তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বুধবার (৩ মে) জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩০ এপ্রিল সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ধর্মঘটের কথা জানান শ্রমিকরা। জানা গেছে, পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে আগামী ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সুজাউল কবির জানান, আমরা যে দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলাম, সেটি শুনে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আলোচনা করেছেন। দীর্ঘ আলোচনা শেষে, আমাদের দাবির প্রতি পুলিশ একাত্মতা পোষণ করেছেন। এ কারণে এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম