ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করলো এনবিআর জ্বর, খিঁচুনি ও বমির পর মাদ্রাসা ছাত্রের মৃত্যু, এলাকায় হাম আতঙ্ক কোহলির রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ওপেনার ৫ কোটির আইনে দেড় কোটির বৃদ্ধাঙ্গুলি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সুদান ফেরতদের আর্থিক সহায়তার ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৩,  1:58 PM

news image

প্রবাসীকল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সুদান থেকে সবাই খালি হাতে ফিরে এসেছেন, তাদের কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে কাজ করছে সরকার। সোমবার (৮ মে) সকালে সংঘাতপূর্ণ সুদান থেকে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি। এ সময় তাদের স্বাগত জানাতে এসে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আজকে আমরা সুদান ফেরতদের যত সহায়তা করি না কেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আমাদের সঙ্গে আছে। তাদের সাহায্য ছাড়া এই কাজটা এত দ্রুত সম্ভব হতো না। আজকে আইএমও আপনাদের কিছু আর্থিক সাহায্য দেবে। আমরা মন্ত্রণালয়ের কল্যাণ বোর্ড থেকে আপনাদের জন্য কিছু আর্থিক সাহায্য দেব। প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, সবার নিবন্ধন করা থাকলে পরবর্তীতে আপনাদের সহযোগিতা করার ক্ষেত্রে এবং সুদানের পরিস্থিতির উন্নতি হলে আবার ফেরত পাঠাতে নাম-ঠিকানার প্রয়োজন হবে। তাই সবাইর নিবন্ধন করা প্রয়োজন। বাংলাদেশ দূতাবাস জানায়, সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে প্রায় ৬৫০ বাংলাদেশি বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছিলেন। পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানে বড় ধরনের সংঘাত চলছে। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসা ও অফিস আক্রান্ত হয়েছে। এ ছাড়া বাংলাদেশিরাও লুটপাটের শিকার হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম