ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

সুদানে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২৩,  5:04 PM

news image

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। রোববার (১৮ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। শনিবারের এই হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এর আগে সুদানের আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দিয়েছিলেন দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। ওই ঘোষণার একদিন পরই এ বিমান হামলার ঘটনা ঘটল। শনিবার সংঘাতরত উভয়পক্ষ ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়। স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। সৌদি ও মার্কিন এই সিদ্ধান্তের মধ্যস্থতা করে। এদিকে দুই বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত কতজন মানুষ নিহত হয়েছেন, সুনির্দিষ্টভাবে এই সংখ্যা জানা কঠিন। তবে সংঘাতে অনেক বেসামরিকসহ এই এক হাজারের বেশি বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের মতে, দেশটির প্রায় ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাঁচ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে। আরএসএফের মতে, সাম্প্রতিক হামলাটি মেয়ো, ইয়ারমুক এবং ম্যান্ডেলা এলাকায় বেসামরিকদের লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম