ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

সুদানে বিমান হামলায় নিহত ২২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুলাই, ২০২৩,  5:06 PM

news image

সুদানে বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। হামলার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার (৮ জুলাই) দেশটির রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমানে এ হামলা চালানো হয়। ক্ষমতা দখলে নিতে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর লড়াইয়ে এই হামলাকে সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে একটি বলে উল্লেখ্য করা হয়েছে। এদিকে, ভয়াবহ এই হামলা জন্যও সেনাবাহিনীকে দায়ী করেছে আধাসামরিক বাহিনী। তারা বলছে, হামলা ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গত ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে লড়াই শুরুর পর আধাসামরিক বাহিনী দেশটির রাজধানী খার্তুম, ওমদুরমান এবং বাহরির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে এসব এলাকায় প্রতিনিয়ত বিমান ও কামান হামলা শুরু করে সেনাবাহিনী। এর আগে, গত মাসে খার্তুমে একটি বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়। উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর সুদানের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তার সঙ্গে উপনেতা হিসেবে রয়েছেন আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালো। আগামীতে দেশটি কিভাবে পরিচালিত হবে তা নিয়ে এই দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। বিশেষ করে দেশটির বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবনা নিয়ে তারা ভিন্ন অবস্থান গ্রহণ করেন। এছাড়া এক লাখ সদস্যের র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা এবং পরে নতুন এই বাহিনীর নেতৃত্বে কে থাকবে সে বিষয়ে দুই জেনারেলের মধ্যে মতবিরোধের জেরে লড়াই শুরু হয়। সূত্র : বিবিসি, সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম