ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

সুদানে গোষ্ঠী সংঘর্ষে নিহত ১৬৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল, ২০২২,  10:48 AM

news image

সুদানের দারফুর অঞ্চলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৬৮ জন। এতে আহত হয়েছে আরও  ৯৮ জন। শেষ খবর পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছে। ধারণা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়বে। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার এই মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতার জন্য স্থানীয় জানজাবিদ গোষ্ঠীকে দায়ী করেছে সুদানে কাজ করা একটি সাহায্য সংস্থা।সুদানে ২০০৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে বিধ্বস্ত অঞ্চল দারফুর। যেখানে গত বছরের অক্টোবর থেকে জমি, পশুসম্পদ, জল এবং চারণে প্রবেশাধিকার নিয়ে বিরোধের কারণে মারাত্মক সংঘাতের ঘটনা ঘটেছে৷

সাহায্য সংস্থা দ্য জেনারেল কো-অর্ডিনেশন ফর রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুরের মুখপাত্র অ্যাডাম রিগাল জানান, সর্বশেষ সংঘাতটি শুরু হয় গত শুক্রবার পশ্চিম দারফুরের ক্রিং অঞ্চলে। যেখানে রোববার কমপক্ষে ১৬৮ জন নিহত হয়েছে, সংঘর্ষ এখনো চলছে তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সশস্ত্র একটি উপজাতি গোষ্ঠীর দুইজনকে হত্যার প্রতিশোধ নিতে অনারব মাসালিত সংখ্যালঘুদের গ্রামে হামলা চালানোর পর এই সহিংসতার শুরু হয়। সুদানের ডাক্তারদের কেন্দ্রীয় কমিটির চিকিৎসকরা পশ্চিম দারফুরে এই ‘বিপর্যয়কর’ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, এই সহিংসতায় বেশ কয়েকটি হাসপাতালেও হামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম