ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সুদানে একযোগে ১২ মন্ত্রীর পদত্যাগ

#

২৪ নভেম্বর, ২০২১,  5:09 PM

news image

আফ্রিকার দেশ সুদানে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সম্প্রতি ক্ষমতাচ্যুত বেসামরিক সরকার রাজনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্য দিয়ে আবারও ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। কিন্তু সেটি মেনে নিতে পারেনি দেশটির সাধারণ জনগণ।

প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছে তারা। সেই বিক্ষোভে সংহতি জানিয়ে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুদানের ১২ মন্ত্রী। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছে সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি, উচ্চশিক্ষা, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, যুব এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। পরে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীরা। অন্যদিকে, আন্তর্জাতিক মহল এ চুক্তিকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু এতে খুশি নয় সুদানের গণতন্ত্রপন্থীরা। তাদের দাবি, সেনাবাহিনীর অভ্যুত্থানের বৈধতা দেওয়ার প্রচেষ্টা এই চুক্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম