ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

সুদানে আরএসএফের হামলায় নিহত ১২৪

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৪,  10:40 AM

news image

সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় কমপক্ষে ১২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জন। শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির ইল গাজিরা রাজ্যের একটি গ্রামে আরএসএফ এ হামলা চালায়। স্থানীয় অ্যাক্টিভিস্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ১৮ মাসের যুদ্ধে এটি সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটি এবং রাজ্যে সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে বড় ঘটনা। ওয়াদ মাদানি রেজিস্ট্যান্স কমিটি শনিবার (২৬ অক্টোবর) জানিয়েছে, রাজ্যের উত্তরে আল-সিরেহা গ্রামে সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে। সেখানে আরএসএফের হামলায় অন্তত ১২৪ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওগুলোতে শতাধিক মৃতদেহ ও গণকবর খননের দৃশ্য দেখা গেছে। এ হামলার বিষয়ে সেনাবাহিনী ও আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরএসএফের এই ‘প্রতিশোধমূলক অভিযানের’ তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ‘গণহত্যা ও জাতিগত নিধনের শামিল’ বলে আখ্যায়িত করেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে দেশটির সশস্ত্র বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে।  আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) ১৪ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ২৪,৮৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম