ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

সুদানের রাজধানীর একটি বাজারে ড্রোন হামলা নিহত ৪০

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  4:33 PM

news image

সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ করছে। রাজধানী খার্তুমের দক্ষিণে একটি মুক্ত বাজারে (ওপেন মার্কেট) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।  মানবাধিকার কর্মী ও চিকিৎসাকর্মীরা এই তথ্য জানিয়েছেন। এছাড়া খার্তুমের মায়ো পাড়ায় হামলায় অন্তত ৭০ জন আহত হয়েছেন।  প্রতিরোধ কমিটি এবং বাশাইর ইউনিভার্সিটি হাসপাতালের দুই স্বাস্থ্যসেবা কর্মী এই তথ্য জানিয়েছেন। হাসপাতালটিতে হতাহতদের চিকিৎসা করা হয়।  হাসপাতালে ভর্তি অনেকের অঙ্গচ্ছেদ প্রয়োজন হবে। সুদানে চলমান সংঘাতের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে আছেন আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। এই দুই জেনারেল একত্র হয়ে ২০২১ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু আরএসএফকে সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে গত ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। আরএসএফকে সামরিক বাহিনীতে একীভূত করার সময় কে সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ হবেন, তা নিয়ে, অর্থাৎ ক্ষমতার দ্বন্দ্বে তাদের মধ্যে লড়াই শুরু হয়। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম