ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর, ২০২১,  5:52 PM

news image

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করেছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। সোমবার (২৫ অক্টোবর) ভোরে অজ্ঞাত পরিচয়ের সেনা সদস্যরা তার বাড়ি ঘেরাও করার পর তাকে গৃহবন্দি করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আল হাদাথ টিভির বরাতে এই সংবাদ প্রকাশ করেছে। এর আগে দেশটির সামরিক বাহিনী আব্দাল্লাহ হামদকের মিডিয়া উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এই খবর আসার অল্প সময়ের মাঝেই পাওয়া গেল প্রধানমন্ত্রীর গৃহবন্দী হওয়ার খবর। সুদানের রাজধানী খার্তুমে অবস্থানরত আল-জাজিরার রিপোর্টার হিবা মরগান বলেন, সুদানে টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সে কারণে দেশটিতে কী হচ্ছে সে সম্পর্কে তথ্য পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘সুদানের শিল্পমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন এটি নিশ্চিত। তিনি গ্রেপ্তার হওয়ার কয়েক মিনিট আগেই তার বাসার বাইরে সেনা সদস্যদের উপস্থিতি রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।’ এর আগে গত মাসেও দেশটিতে একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। সে সময় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছিল, একদল সেনা এই অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। তারা অভ্যুত্থান করতে ব্যর্থ হন। -সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম