ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

সুদমুক্ত ক্ষুদ্রঋণ পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৫,  2:59 PM

news image

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইমাম-মুয়াজ্জিনদের সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে।  সোমবার (২৪ মার্চ) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে সারা দেশে ৬০০ জন ইমাম-মুয়াজ্জিনকে এক কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। একই অর্থবছরে ৪ হাজার ৬২০ জন ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা হিসেবে দুই কোটি ৩১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জনকে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই দুই খাতে মোট ৪ কোটি ১১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসকল ইমাম-মুয়াজ্জিনরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া এই ট্রাস্ট হতে আর্থিকভাবে অস্বচ্ছল ইমাম-মুয়াজ্জিনদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে, আকস্মিকভাবেই মৃত্যুবরণ করলে তাকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদান, তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের কল্যাণ সাধনের জন্য ২০০১ সালে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম