ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সুখবর দিলেন রাম চরণ

#

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২২,  10:36 AM

news image

এ বছর ‘আরআরআর’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন রাম চরণ। এবার আরও একটি সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তেলেগু ছবির জনপ্রিয় এ অভিনেতা। রাম ও তার স্ত্রী উপাসনা কামিনেনি প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। রামের বাবা তেলেগু ছবির প্রভাবশালী অভিনেতা চিরঞ্জীবী প্রথমে টুইটারে বিষয়টি জানান। পরে সেই খবর নিজের টুইটারে শেয়ার করেন রাম নিজেই। রাম ও উপাসনা ছোটবেলা থেকেই বন্ধু। ২০১২ সালে বিয়ে করেন তারা।  বড় পর্দায় রামের অভিষেক ২০০৭ সালে, ‘চিরুথা’ ছবিটি দিয়ে। ‘মাগাধিরা’, ‘নায়ক’, ‘ইভাডু’, ‘রাঙ্গাস্থালাম’ মতো ছবিতে অভিনয় করেছেন। রাম শুধু অভিনেতাই নন, প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও সুনাম আছে তার। তেলেগু ছবির সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতার একজন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম