ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সুখবর দিলেন মেহজাবীন চৌধুরী

#

বিনোদন প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৫,  8:31 PM

news image

১৩ বছরের প্রেম, অতঃপর বিয়ে; গত ২৪ ফেব্রুয়ারি নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নবদম্পতি। এর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী। জানালেন, ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে তার ‘সাবা’ সিনেমাটি। ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ‘সাবা’ দিয়েই নাম লিখান সিনেমায়। নির্মাতা মাকসুদ হোসেনের এই সিনেমা দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব- এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি।

এখানেই থেমে যায়নি ‘সাবা’র সাফল্য। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুতে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। আর সেখানেই মেহজাবীনের ‘সাবা’র জয়জয়কার! অর্থাৎ, সেই উৎসবে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি এই ছবিটি।

সামাজিক মাধ্যমে এই সুসংবাদটি ভাগ করে নেন মেহজাবীন নিজেই। এর আগে, ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয় এসব তথ্য। আর সেটি শেয়ার করেই আনন্দ প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী।

অভিনেত্রী লিখেছেন, ‘আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম “সাবা”। টিমের সকলকে অভিনন্দন।’

‘সাবা’তে মেহজাবীনের পাশাপাশি আরও অভিনয় রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম