ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

সুখবর জানালেন জাকারবার্গ দম্পতি

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২২,  10:31 AM

news image

বাবা-মা হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। আগামী বছর তাদের ঘরে আসছে এক কন্যা সন্তান। বুধবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ সুখবর জানান জাকারবার্গ। স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জাকারবার্গ লিখেন, অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্স ও অগাস্ট আগামী বছর নতুন একটা ছোট বোন পাচ্ছে। জানা গেছে, মার্ক জাকারবার্গের বর্তমান স্ত্রীর নাম প্রিসিলা।

এ দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে আগেই দুই সন্তান রয়েছে। এর মধ্যে ফের বাবা হওয়ার সুখবর দিলেন বিশ্বের এই অন্যতম ধনী। এই সুখবরে কমেন্টে জাকারবার্গ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গোটা বিশ্বে তার পরিচিতি তুঙ্গে। দীর্ঘ ৯ বছর প্রেমের পর ২০১২ সালে ১৯ মে কলেজ জীবনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি। সূত্র- এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম