ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত ছয় দিনে ঢাকা থেকে বাতিল ২১০ ফ্লাইট বিভিন্ন স্লোগানে মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিলো বিআরটিসি আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল তেহরান ছাড়ছে মানুষ, ১০০০ ছাড়াল নিহতের সংখ্যা ঈদের ছুটি বাড়ছে কিনা, জানা যাবে আজ

সীমান্ত পারাপারের চেষ্টা, ৪ দিন পর মিলল ২ যুবকের লাশ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৩,  2:42 PM

news image

রাজশাহীর গোদাগাড়ীতে থাকা ভারতীয় সীমান্তের কাছ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দীর ছেলে কাওসার আলী (১৮) ও আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)। রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর চোরাইপথে তারা কয়েকজন মিলে ভারতের চেন্নাইয়ে কৃষি কাজ করতে যাওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাড়া দিলে বাকিরা পালিয়ে আসেন। তবে তাদের মধ্যে এই দুইজনকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ (শনিবার) সকালে পদ্মানদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাড়া খেয়ে নদীতে পড়ে অথবা নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন তারা। এতে তাদের মৃত্যু হতে পারে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন বা জখম আছে কি না সেটা এখনও জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম